ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও জাতীয় সমাজতান্ত্রিক দল

kalerproticchobi.com kalerproticchobi.com
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রোকেয়া আক্তার রুবি, কুমিল্লা প্রতিনিধি :
শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও

জাতীয় সমাজতান্ত্রিক দল-

জেএসডি,কুমিল্লা জেলা শাখা।

০২.০২.২৬

প্রেস বিজ্ঞপ্তি

শুধু ​ক্ষমতার পালাবদল নয়—জনগণের মালিকানা চাই

—শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

​আমরা বারবার কেবল ক্ষমতার পালাবদলের সাক্ষী হয়েছি, কিন্তু জনগণের ভাগ্য বদলের দেখা পাইনি। এখন আর কেবল ক্ষমতার বদল নয়, আমরা রাষ্ট্রের ওপর জনগণের নিরঙ্কুশ মালিকানা চাই—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লায় এক নির্বাচনী সভায় ভাষণদানকালে এই মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

​তিনি বলেন, জেএসডি এমন এক ব্যবস্থা চায় যেখানে রাষ্ট্র কেবল শাসকের হবে না, বরং হবে কৃষক, শ্রমিক, নারী ও মেহনতি মানুষের। এই লক্ষ্য পূরণে জেএসডির মূল অঙ্গীকারগুলো হলো:

​১. অংশীদারিত্বের গণতন্ত্র: কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে সংবিধানের আমূল সংস্কারের মাধ্যমে শাসন ক্ষমতায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।

২.দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: সংসদের উচ্চকক্ষে সমাজের সকল স্তরের নির্বাচিত প্রতিনিধিদের স্থান দিয়ে ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা।

৩.ক্ষমতার বিকেন্দ্রীকরণ: এককেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে ফেডারেল সরকার ব্যবস্থা এবং স্বশাসিত স্থানীয় সরকার প্রবর্তন করা।

​শহীদ উদ্দিন মাহমুদ আরও উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শহীদদের রক্ত আর জনগণের আত্মত্যাগকে সার্থক করতে হলে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা’ মার্কায় ভোট দেওয়া মানে কেবল একজন নেতা নির্বাচন করা নয়, বরং নিজেকে রাষ্ট্রের অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা।

আজ সকাল ১১ টায় শহরের পূবালী চত্তরে কুমিল্লা- ৬ আসনে জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন এর নির্বাচনী পথসভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন,এড.বিকাশ চন্দ্র সাহা,বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার,আবদুস সোবহান,কুমিল্লা -৫ আসনের দলীয় প্রার্থী শিরিন আকতার প্রমুখ।

বার্তা প্রেরক :

রাজিব

মিডিয়া সেল

জেএসডি, কুমিল্লা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: