ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

kalerproticchobi.com kalerproticchobi.com
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড় উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নাকাপা বাজার এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

সিন্দুকছড়ি জোন সদর ও জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দুপুর ২:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত এ চিকিৎসা সেবা কার্যক্রম চলে। ক্যাম্পের নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)।

মানবিক এ কার্যক্রমে এলাকার পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্যাম্পে মোট ২১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ৯০ জন বাঙালি নাগরিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া যেখানে কষ্টসাধ্য, সেখানে বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা সিন্দুকছড়ি জোনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: