ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা চাই -সালমান ওমর রুবেল এমপি

নিজস্ব প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

সকলের সহযোগিতায় অবহেলিত হালুয়াঘাট – ধোবাউড়া নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগীতা চেয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল। এসম তিনি আরো বলেন, আপনাদের সকলের দোয়া সহযোগিতায় অবহেলিত এ আসন এলাকাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

রবিবার (২২ফেব্রুয়ারী) ময়মনসিংহ নগরীর শাহজাহান পার্টি সেন্টারে স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন ময়মনসিংহ -১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

এসময় তিনি আরও বলেন, আমার ডাকে আপনারা আজ একত্রিত হয়েছেন, তাই আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির বিবেক সাংবাদিক এবং সূধীজন আপনারা আমার এই ক্ষুদ্র আয়োজনে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন। আজ ঐক্যবদ্ধ হওয়ার এটায় উপযুক্ত সময়। সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজদের হাত থেকে সমাজকে মুক্ত করতে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন সংসদ সদস্য সালমান ওনর রুবেল।

এ সময় সংসদ সদস্য সালমান ওমর রুবেল সাংবাদিকদের উদ্দেশে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া ও ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: