স্টাফ রিপোর্টারঃ
মামলার এজাহার সূত্রে জানা যায়,এজাহার নামীয় প্রধান ধর্ষক বাদশা মিয়া(২৬) এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ব্রহ্মপুত্র নদের জঙ্গলা এলাকায় গত ১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টসয় দেখা করতে গেলে ধর্ষক বাদশা মিয়া ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
পরবর্তীতে ধর্ষক বাদশা মিয়া ধৃত ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে সহ এজাহারনামীয় অন্যান্য ধর্ষকদের মোবাইল মারফত ডেকে এনে পরস্পর যোগসাজসে পালাক্রমে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। যার ত্রিশাল থানার মামলা নং-১৩, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০(সংশোধনী/২০২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০।
উক্ত মামলা রুজুর পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত সহ পলাতক ধর্ষকদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ অনুমান ১৪:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার সদর থানার টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।