রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১২ মার্চ) বৃহস্পতিবার বিকালে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তারেক আহমেদ, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক বেলাল উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির উদ্দিন, এম কামাল উদ্দীন আকাশ, সাজ্জাদ হোসেন রহিম, রাশেদুল ইসলাম রনি, হিল সার্ভিস সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ ওমর মোরশেদ, বর্তমান সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ইশানসহ সামাজিক ও রাজনৈতিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আলহাজ্ব আল্লামা নূরুল কবির রিজভী।
ইফতার মাহফিলে এলাকার মুসল্লী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।