ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে ট্যুর গাইডদের ভেস্ট প্রদান করলেন হাবীব আজম

Raisul Islam, News Desk In-Charge
মার্চ ১২, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

রাঙামাটি প্রতিনিধি

নিরাপদ ও উন্নত মানের পর্যটক সেবা নিশ্চিত করা এবং রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট প্রদান করা হয়েছে।

 

(১২ মার্চ) বৃহস্পতিবার বিকেলে শহরের রিজার্ভ বাজার রয়েল ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম এর পক্ষ থেকে ট্যুর অপারেটর হিল ট্রেকার্স রাঙ্গামাটি-এর সদস্যদের হাতে এই ট্যুর গাইড ভেস্ট তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙ্গামাটির সভাপতি বাদশা ফয়সাল, বিভিন্ন স্টেকহোল্ডার, হাউস বোট ও ট্যুরিস্ট বোট মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

হিল ট্রেকার্স রাঙ্গামাটির পক্ষ থেকে পরিচালক মোকাদ্দেম সাইফ, সদস্য তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন ভেস্ট গ্রহণ করেন। এসময় পর্যটন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙ্গামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় মো. হাবীব আজম বলেন, “রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা অপরিসীম। পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত ট্যুর গাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্যুর গাইডদের পরিচিতি ও পেশাগত মর্যাদা বৃদ্ধি করতে এই ভেস্ট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও পর্যটন খাতের উন্নয়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।”

 

তিনি আরও বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাঙ্গামাটিকে একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

 

আয়োজকরা জানান, প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা এবং রাঙ্গামাটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: