ডেক্স রিপোর্টঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফুল ফিলিং স্টেশন প্রতিষ্ঠান নিয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার না করার আহবান জানিয়েছেন সাইফুল আলম। তিনি তার অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে মিথ্যা তথ্য সন্নিবেশ করে যে অপপ্রচার চালানো হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, আমি সাইফুল আলম, সাইফুল ফিলিং স্টেশন–এর মালিক। দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে আমার এই ব্যবসা পরিচালনা করে আসছি। সবসময় হালাল ও ন্যায়সঙ্গত উপায়ে ব্যবসা করার চেষ্টা করেছি এবং গ্রাহকদের আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য।
দুঃখজনকভাবে, একটি দুষ্কৃতিকারী চক্র পরিকল্পিত ভাবে আমার প্রতিষ্ঠানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। কিছু কথিত ফেসবুক সাংবাদিক কোনো ধরনের সঠিক তথ্য যাচাই না করেই মনগড়া ও মানহানিকর বক্তব্য প্রচার করছে, যা শুধু আমার ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ণ করছে না, বরং আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনামও নষ্ট করার অপচেষ্টা।
আমি বিশ্বাস করি, একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো সত্য উদঘাটন করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপসংবাদিক নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা অনিয়ম থেকে থাকে, তবে অনুগ্রহ করে তা যথাযথ প্রমাণসহ উপস্থাপন করুন।
ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।
একই সঙ্গে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও সহযোগিতা কামনা করছি, যাতে সত্য উদঘাটিত হয় এবং এ ধরনের অপপ্রচার বন্ধ হয়।