ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

kalerproticchobi.com kalerproticchobi.com
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টায় নগরীর মোমিন রোড চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, প্রাবন্ধিক ও লেখক নেছার আহমেদ খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফেরদৌস খান, নারী নেত্রী সালমা বেগম, সাংবাদিক রোজি চৌধুরী, সংগীত শিল্পী মঞ্জুরুল আলম, সংগঠক মোঃ ইমরান, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, ফটো সাংবাদিক সমীরন পাল প্রমুখ। বক্তারা বলেন, তরুণরা এমন নেতৃত্ব চায়, যারা মাঠে ময়দানে সবসময় সক্রিয়, দুর্নীতিমুক্ত এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন, সুশাসন ও বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিতকরণ করবে আগামী নির্বাচনে নেতৃত্ব দানকারী তরুণরা। সেই সাথে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করায় হবে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ। বক্তারা আরো বলেন, মোট জনসংখ্যার একটি বড় অংশ ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী শুধু ভোটের হিসাব নয়, তারা দেশের উৎপাদনশীল শক্তি, শ্রমবাজার এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। আলোচনা সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: