ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১ কোটি টাকার যন্ত্রপাতি ৮ কোটিতে ক্রয়! তদন্ত থেমে যাওয়ার পরও পূর্বাঞ্চল রেলওয়ের টেন্ডার নিয়ে নতুন প্রশ্ন

kalerproticchobi.com kalerproticchobi.com
মার্চ ১০, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলওয়ের একটি ক্রয় প্রক্রিয়াকে ঘিরে অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রায় ১ কোটি টাকার যন্ত্রপাতি ৮ কোটিরও বেশি দামে ক্রয় করা হয়েছে। পাশাপাশি পরবর্তী কয়েকটি দরপত্র প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

‘১ কোটি টাকার যন্ত্রপাতি ৮ কোটিতে ক্রয়’ শিরোনামে প্রথম সংবাদ প্রকাশিত হয় ২০২৫ সালের ১৮ অক্টোবর অনলাইন সংবাদমাধ্যম জাগো জনতা-তে এবং পরদিন ১৯ অক্টোবর দৈনিক নয়া শতাব্দী পত্রিকায়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযোগ যাচাই করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় ২০২৬ সালের ৮ জানুয়ারি দৈনিক যুগান্তর এবং ১১ জানুয়ারি চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় একই বিষয়ে নতুন করে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে পরবর্তীতে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বলে জানা গেছে। ফলে অভিযোগের বিষয়টি এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে।

টেন্ডার প্রক্রিয়া নিয়ে নতুন অভিযোগ

সংশ্লিষ্ট সূত্রের দাবি, পূর্বাঞ্চল রেলওয়ের সিসিএস/পিএসটি চট্টগ্রামের দায়িত্বে থাকা কর্মকর্তা বেলাল হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো বহাল রয়েছেন। একই সঙ্গে FAV ডিজেল সরবরাহ সংক্রান্ত কয়েকটি ইজিপি টেন্ডার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইজিপি টেন্ডার আইডি নম্বর ১০৯৩৭৪৪, ১০৯২১৫৭, ১০৯৩৮২৬ ও ১০৯৩৮৮৫—এই দরপত্রগুলোতে আজমাইন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন দরদাতা।

এদিকে একই ধরনের আইটেমের জন্য পূর্বে DEE/Workshop থেকে ইজিপি টেন্ডার (আইডি নম্বর ১২১১৫৭৭, ১২১১৫৫৭, ১২১১৫৮২, ১২১১৫৮৪, ১২১১৫৮৫, ১২১৪১৬০ ও ১২১৯১৬২) আহ্বান করা হয়েছিল। সেখানে প্রতিযোগিতামূলক দর ও বিদেশি অফার পাওয়া যায়। দরদাতাদের দাবি, দুটি প্রক্রিয়ার দর তুলনা করলে স্পষ্ট হয় যে, FAV ডিজেল সরবরাহের কাজটি বেশি দামে দেওয়ার জন্য আলাদা প্রক্রিয়া চালানো হচ্ছে।

দরপত্রের শর্ত নিয়ে বিতর্ক

দরপত্র সংশ্লিষ্ট কয়েকজন ঠিকাদারের অভিযোগ, টেন্ডার দলিল এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান সুবিধাজনক অবস্থানে থাকে।

সাধারণত সরকারি ক্রয় সংক্রান্ত দরপত্রে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ মালামাল সরবরাহের অভিজ্ঞতা থাকার শর্ত উল্লেখ থাকে। কিন্তু সংশ্লিষ্ট দরপত্রে ‘সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান’ শব্দটি উল্লেখ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

দরদাতাদের মতে, এই পরিবর্তনের ফলে বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদ দেখিয়েও দরপত্রে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারে।

অভিজ্ঞতা সনদের সত্যতা নিয়ে প্রশ্ন

আরও অভিযোগ উঠেছে, আজমাইন এন্টারপ্রাইজ যে অভিজ্ঞতা সনদ দাখিল করেছে সেটি ইস্যু করেছে ইলিয়াছ ব্রাদার্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টদের মতে, চুক্তিপত্র অনুযায়ী যে সময়ে মালামাল সরবরাহের কথা উল্লেখ রয়েছে, সেই সময়ে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সমপরিমাণ আর্থিক লেনদেন হয়েছে কি না তা যাচাই করলে সনদের সত্যতা স্পষ্ট হতে পারে।

অন্যান্য দরদাতাদের দাবি, দরপত্রের গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হচ্ছে অভিজ্ঞতা সনদের যথাযথ যাচাই। কিন্তু এ ক্ষেত্রে সেই যাচাই যথাযথভাবে করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

পূর্বে গঠিত তদন্ত কমিটি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় নতুন করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

 

তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পাহাড়তলী) রাশেদ ইবনে আকবর-এর কাছে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: