ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জরিমানার পরও গুইমারায় ফের চালু অবৈধ ইটভাটা; প্রভাব খাটানো ও বন বিভাগের সম্পৃক্ততার অভিযোগ

kalerproticchobi.com kalerproticchobi.com
মার্চ ২৫, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন বাইল্যাছড়ি এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়ার পরও পুনরায় কার্যক্রম চালুর অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

গত ১৬ মার্চ ২০২৬ তারিখে গুইমারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স মদিনা ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ইটভাটার সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত বিধি-বিধান না মেনে ইটভাটা পরিচালনার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়।

তবে স্থানীয়দের দাবি, অভিযানের কিছুদিন পরই একই এলাকায় আবারও ইটভাটার কার্যক্রম শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ফসলি জমির মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনাঞ্চল থেকে সংগ্রহ করা কাঠ। এতে একদিকে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই একাধিক ইটভাটা পরিচালিত হচ্ছে। মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও সামান্য জরিমানা দিয়েই অনেক মালিক পুনরায় কার্যক্রম শুরু করেন।

এদিকে, সংশ্লিষ্ট একটি ইটভাটার মালিক তারেক মনোয়ারের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রভাবশালী ব্যক্তিদের ‘ম্যানেজ’ করে ইটভাটা চালানোর কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সংবাদকর্মীদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে তারেক মনোয়ারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, জালিয়াপাড়া রেঞ্জের এক বন কর্মকর্তার বিরুদ্ধেও ইটভাটায় কাঠ সরবরাহে সহযোগিতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, টাকার বিনিময়ে বনজ কাঠ ইটভাটায় নেওয়ার ক্ষেত্রে তিনি সহায়তা করছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সচেতন মহল মনে করছে, কার্যকর ও নিয়মিত তদারকি না বাড়ালে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য বন্ধ করা কঠিন হবে এবং এতে পরিবেশ ও কৃষি খাত দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: