ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

মামলার এজাহার সূত্রে জানা যায়,এজাহার নামীয় প্রধান ধর্ষক বাদশা মিয়া(২৬) এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে ব্রহ্মপুত্র নদের জঙ্গলা এলাকায় গত ১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টসয় দেখা করতে গেলে ধর্ষক বাদশা মিয়া ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

পরবর্তীতে ধর্ষক বাদশা মিয়া ধৃত ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে সহ এজাহারনামীয় অন্যান্য ধর্ষকদের মোবাইল মারফত ডেকে এনে পরস্পর যোগসাজসে পালাক্রমে ধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। যার ত্রিশাল থানার মামলা নং-১৩, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০(সংশোধনী/২০২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০।

উক্ত মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত সহ পলাতক ধর্ষকদের গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪ ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ অনুমান ১৪:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার সদর থানার টাউনহল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: